🔴
বর্তমানে কবুতর বিক্রয় কার্যক্রম বন্ধ আছে
আমাদের নিলাম কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।
পরবর্তী নিলামের জন্য অনুগ্রহ করে অপেক্ষা করুন।
📋 নিলাম নীতিমালা
নিলামে অংশগ্রহণের জন্য বৈধ নিবন্ধন আবশ্যক। আপনি যা কিছু ক্রয় করবেন, তা ভেবে-চিন্তে নিজ দায়িত্বে করবেন। এখানে কোনো কবুতরের ডিম, বাচ্চা বা অতিরিক্ত কোনো ভালো গুণের গ্যারান্টি প্রদান করা হয় না।
সম্মানিত ক্রেতাদের প্রতি অনুরোধ—যাঁরা ন্যায্য ও প্রতিযোগিতামূল্যে ক্রয় করবেন, তারা অনুগ্রহ করে মনে রাখবেন: আপনি যেন হাট-বাজারে এসেছেন। সেখানে হঠাৎ কোনো কবুতর পছন্দ হলে আপনি দরদাম করে ক্রয় করতে পারেন, কিন্তু এই প্ল্যাটফর্মে সে সুযোগ নেই। এখানে অন্যান্য ক্রেতাদের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে সংগ্রহ করতে হবে।
যদি আপনার মনে হয় মূল্য আপনার জন্য অনায্য হয়ে যাচ্ছে, তাহলে অনুগ্রহ করে সেখানেই থেমে যান এবং নতুন মূল্য প্রস্তাব করা থেকে বিরত থাকুন।
** কোন কারনে কবুতর অসুস্থ হলে ক্রেতা ইচ্ছা করলে কবুতর সংগ্রহ নাও করতে পারেন, এমন কি সংগ্রহ করার সময়ও ছবির সাথে বাস্থবের মিল ও পছন্দ না হলেও ক্রেতা সংগ্রহ থেকে বিরত থাকতে পারবেন।
** স্কুলপড়ুয়া ও ১৮ বছরের নিচে কেউ দয়া করে অংশগ্রহণ করবেন না।
** অকশন পরবর্তী সময়ে সংগ্রহের পরে কবুতরের গুনগত মান নিয়ে কোন প্রকার আপত্তি থাকলে তা গ্রহণ করা হবে না, সব সময় মনে রাখবেন আপনি বাজারে যেয়ে যেভাবে কবুতর বিনা গ্যারান্টিতে সংগ্রহ করে থাকেন, ঠিক তেমনি মনে করবেন অকশন থেকেও দামাদামির প্রতিযোগীতার মাধ্যমে সংগ্রহ করছেন, আপনাকে কেউ উৎসাহীত করছে না।
** অতিরিক্ত মূল্য হাকিয়ে অহেতুক পরিবেশ নষ্ট করবেন না এবং নায্যমূল্য থেকে বেশী মূল্যে সংগ্রহ করবেন না।
** যান্ত্রিক বা ইন্টারনেট বা অন্য কোন কারনে যদি অকশন কার্যক্রম চলাতে বিঘ্ন ঘটে তবে, যে পর্যন্ত যে মূল্য উঠেছিল, প্রয়োজনে ওখান থেকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আবারও পুনরায় অকশন চালু করে শেষ করা হতে পারে।
** যে কোন মূহুর্তে বিক্রেতা এই সেল পোষ্টটি বাতিল করার ক্ষমতা রাখবেন ।
ধন্যবাদ।